কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছমির মিয়া (৩৩) কে তের বছর পর গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া।

এ ঘটনায় নিহত শিশুর মা রুবি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ছমিরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর থেকেই ছমির আত্মগোপনে চলে যায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ বছর পর খুনি ছমির মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ছমিরকে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version