তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের ছেলে। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসের কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেল যোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীনসহ বনবিভাগের আরও এক কর্মকর্তা। ওই এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে উপরে বসা ছিলেন শাহীন। এ সময় হঠাৎ করে বিপরীতদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী। পরে দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পর চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version