বৃহস্পতিবার, অক্টোবর ২২

ডা.এম.এ.মান্নান
নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করা হয়। এর আগে স্মারক ৭১ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর স্ত্রী মমতাজ খন্দকার, পুত্র শাহারিয়ার নাসের জয়, কন্যা পুন্না শাবনাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম সহ অন্যান্য কর্মী-সমর্থক বৃন্দরা।

উল্লেখ্য, ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ ; তিনি টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ সময়কালে গঠিত সশস্ত্র গেরিলা বাহিনী বাতেন বাহিনীর প্রধান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর পুত্র।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version