দেওয়ান রানা, মদন(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার মদনে সড়ক দূর্ঘটনায় আহত দশম শ্রেণির ছাত্র তনয় চিকিৎসার ৫দিন পর মারা গেছে। বুধবার সকালে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তনয় উপজেলার চানগাঁও শাহপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
তনয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন রেন্টু।

জানা যায়, গত ২৮ জুন শুক্রবার নেত্রকোনার মদন-খালিয়াজুরী সড়কে আলম বাজারের মেনু মিয়ার বাড়ির পাশে দুই মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে তনয়সহ তিনজন আহত হয়।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান,ঢাকা থেকে রিপোর্ট চেয়েছে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আছে কিনা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই আমরা ঢাকায় রিপোর্ট পাঠিয়েছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version