শুক্রবার, অক্টোবর ২৩

গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ছামিউল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যু ছামিউল ইসলাম বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত জহিদুল ইসলাম বিস্কুটের ছেলে। সে দক্ষিণ মন্দুয়ার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে থেকে ওই গুচ্ছগ্রামে বসবাস করতেন ছামিউল। অবিবাহিত এই যুবক রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জুয়েল মিয়া বলেন, ছামিউল ইসলাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে ছামিউল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version