রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ছিল।

২৭ই জুন(বৃহস্পতিবার) সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার হানিফ আলী জানান- বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের মির্জাপুর এলাকা পাড় হয়। এরপর কিছুদূর এগিয়ে যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এদিকে ইঞ্জিন বিকলের ঘটনায় এই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে।

স্টেশন মাস্টার আর ও জানান-উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়।ট্রেন থেকে বিকল ইঞ্জিন কেটে নিয়ে সচল ইঞ্জিন লাগানো হলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।এখন উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version