জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নে দিন ব্যাপী নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৩ জুন) সন্ধায় পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী, ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কেটে এ কর্মসূচি পালন করা হয়।

পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশিদ।

এতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ গণি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল হাসান সাঈদ, সদস্য এডভোকেট শহিদুল ইসলাম, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়, সুরুজ্জামান সুরুসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version