আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় আল আমিন (২৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

বুধবার(১৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কে জামতলা গণকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে আল- আমিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলআমিন ভ্যান নিয়ে জামতলা থেকে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় পৌঁছালে একটি পাট বোঝায় ট্রাক (যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক ভ্যান থেকে পরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version