দেওয়া রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে আজিজুল ইসলাম (৪৯) নামের এক কৃষক! কৃষক আজিজুল উপজেলার জাওলা গ্রামের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের ছেলে।

আজিজুলের ভগ্নিপতি সাংবাদিক ইউসুফ তালুকদার জানান, সকালে বাড়ির পেছনের হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ একটি বজ্রপাত তার শরীলে লাগলে সেখানেই অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করে।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন এমন সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহ আলম মিয়া জানান, বিষয়টি খুবই দুঃখজনক। যিনি মারা গেছেন উনার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version