এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ সুলতান মিয়া(৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃত সুলতান মিয়া(৪৩) মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের খালিসাকান্দা গ্রামের মৃত হাবিজ মিয়ার ছেলে।
মধ্যনগর থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৩ মে) সন্ধা আনুমানিক সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই তপন চন্দ্র দাশের সঙ্গীয়ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের কাঠপট্টি জনৈক এনামুল হকের কাঠের দোকানের পিছনে উবদাখালি নদীর পাড় হতে মাদক কেনা-বেচার সময় ০১(এক) কেজি গাঁজা সহ (যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা)এই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) এমরান হোসেন জানান,উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের আরও ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version