বুধবার, সেপ্টেম্বর ৩০

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: 
মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির  যুগ্ম-সাধারণ মো.জাহাঙ্গীর মুন্না রানা বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার(২৩ মে) বিকাল ৫টায়  সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর মুন্না রানা বলেন,আমি ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বিএনপির সাথে সম্পৃক্ত এবং বর্তমানে আমি কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদকের দায়ীত্ব পালন করছিলাম, বর্তমানে আমার একান্ত ব্যাক্তিগত ও পারিবারিক কারনে আমি কমলগঞ্জ উপজেলা বিএনপিসহ জাতীয়তাবাদী দলের সকল প্রকার দায়-দায়ীত্ব ও পদবী থেকে সেচ্ছায় অব্যাহতি নিলাম।তিনি আরো বলেন রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও আমি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে আমি সবসময় সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করি। অতীতের মতো আগামীতেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ জনগণের পাশে থাকবো।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্না রানা বলেন, বিএনপি থেকে পদত্যাগ করলেও আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না,তবে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যানে তিনি যেকোন সিদ্ধান্ত নিতে পারেন এবং মানুষের কল্যাণে তিনি ভূমিকা রাখতে চান বলেও জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version