আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান কে সামনে রেখে বাগআঁচড়ায় মহান মে দিবস উপলক্ষে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
বুধবার সকালে (০১/০৫/২৪) সকাল ১০টার সময় বাগআঁচড়া বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজ কার্যালয়ে মহান মে দিবস পালন ও পূর্বে যে সকল শ্রমিক মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়।
বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কিনার সঞ্চালনায় এই অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন দারুল আমান শিক্ষা সদন মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ, বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন, কোষাধাক্ষ আবুল কালাম, সমাজ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হামিদুল রহমান, এসআই আবু সাঈদসহ আরও উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- ‘আগের সরকার ভালো ছিল’ বলতে বাধ্য করে জাবি ছাত্রকে নির্যাতন, মূলহোতা আটক
- ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়।
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি



