ঢাকা থেকে ফিরছিলেন আবু তালেব নিজ শহরে এসে বাস চাপায় প্রাণ গেল তার

সোহাগ ইসলাম নীলফামারী:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) ভোরে জেলা শহরের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ভেড়য়াটারী এলাকার আফসার আলীর ছেলে। স্থানীয়রা জানায় মাস খানেক আগে ঢাকায় রিক্সা চালাতে গিয়েছিলেন আবু তালেব,ফিরছিলেন বাড়ি নীলফামারী কালিতলা বাস স্ট্যান্ডে নামেন ভোড় আনুমানিক পাঁচটায়, এর পরে খবর পাওয়া যায় তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

পুলিশ জানায়, ঢাকা ছেড়ে আসা একটি বাস থেকে ভোরবেলা কালিতলায় নামেন তালেব। সড়ক অতিক্রম করার সময় অন্য একটি যাত্রীবাহী বাস চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি চিহ্ণিত করা যায়নি। সিসি ক্যামেরা দেখে বাস চিহ্ণিত করার চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version