সোমবার, অক্টোবর ৫

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে অসহায় এক হাজার নারীর মধ্যে নতুন শাড়ী বিতরণ করেন জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার রোকেয়া কমিউনিটি সেন্টারে অসহায় নারীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি নেতা ফজলে হুদা বাবুল অসহায় নারীদের হাতে উপহারের শাড়ী তুলে দেন।

সেসময় জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মাহমুদুর মোস্তাকিন নিশাত, জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা কমিটির আহবায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, সদস্য  সচিব এটিএম ফিরোজ দুলু, জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version