সোমবার, অক্টোবর ৫

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল লোহাগড়া উপজেলায় মো.শাহিদুর কাজী (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ইতনা ইউনিয়নের চর-পাঁচাইল গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিদুর কাজী উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল গ্রামের মো.শহিদ কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কিছুদিন পরিবার নিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন শাহিদুর কাজী নামে ওই যুবক। এদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান মুঠোফোনে বলেন, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version