সোমবার, অক্টোবর ৫

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সাগর শেখ লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকুরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী ছিলো। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিবাহ করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে পরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে বাডির পাশে সরকারি চর-কোটাখোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্নহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version