হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন হলেন আবু বক্কর সিদ্দিক শ্যামল (মোবাইল ফোন) প্রতীকে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের ৬টি কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল (মোবাইল ফোন) প্রতীকে ২শত ৮২টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীকে ২শত ৭৩টি ভোট পান।

চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল (মোবাইল ফোন) প্রতীক ৯টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মোটর সাইকেল প্রতীক মমতাজ আলী ৫৮টি, চশমা প্রতীক আশরাফ হোসেন বাদল ৭টি, আনারস প্রতীক নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য)টি ভোট পেয়েছেন।

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল (মোবাইল ফোন) প্রতীক নিয়ে জয়লাভ করায় সমর্থকরা খুবই খুশি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version