সোমবার, অক্টোবর ৫
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক  মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি সহ ১ জন মূর্তি পাচারকারীকে আটক করা হয়েছে।
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল (বুধবার) ঠাকুরগাঁও জেলার ভুল্লী ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের অর্ন্তগত মাদারগঞ্জ মধ্যপাড়া সাকিনস্থ আব্দুল করিম (৪৫) পিতা- মৃত সোবহান শেখ এর উত্তর দূয়ারী টিনের তৈরি শয়ন কক্ষে একটি বিষ্ণু মূর্তি লুকানো আছে এবং উক্ত আসামী সেই মূর্তি বেচাকেনা করবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩ এর সিপিসি-১ এর আভিযানিক দল বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় জনৈক আব্দুল করিমের ঘরের মধ্যে হতে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় ১(এক)টি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি, যাহার দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ৯.৫ ইঞ্চি এবং ওজন ১১.৪৫০ কেজি, উক্ত মূর্তির নিচের দুই হাতের কুনুই থেকে নিম্নাসংশে সামান্য ভাঙ্গা, উক্ত মূর্তির নিম্নাংশে ০২টি মাঝাড়ি মূর্তি সহ চারিদিকে ছোট ছোট কয়েকটি মূর্তি রয়েছে, যাহা অমূল্য প্রত্মসম্পদ যার মূল্য অজানা। এছাড়া আরো ২টি সাদা রংয়ের গোলাকৃতি পাথর, যার ১টির দৈর্ঘ্য ও প্রস্থ ১.৫ ইঞ্চি, একটির ওজন ১১০ গ্রাম এবং অপরটির দৈর্ঘ্য ও প্রস্থ ০.৮ ইঞ্চি, ওজন ২৫ গ্রাম, যাহা অমূল্য প্রত্নসম্পদ যার মূল্য অজানা। উক্ত কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তি উদ্ধার করা হয় এবং মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
ঘটনার সহিত জড়িত আটককৃত হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার মোঃ জামাল বাদশার পুত্র মোঃ বাবু(৩২)।
সুত্র আরো জানায়, আটককৃত চোরাকারবারি বর্তমানে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ঐ এলাকার চোরাকারবারী সিন্ডিকেটের অন্যতম সদস্য। এছাড়াও, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ চোরাকারবারি পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কষ্টি পাথরের বিষ্ণু মূর্র্তিটি পাচারের জন্য সংরক্ষণ করছিল।
আটককৃতের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামী ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন  র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের স্কোয়াড্রন লীডার
উপ-পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version