নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো. ইব্রাহিম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত সোমবার রাতে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মো. ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।

ভুক্তভোগীর বাবা জানান, তিনি কাজে বাহিরে ছিলেন। বিকেলের দিকে তাঁর স্ত্রী বাড়ীর পাশে ক্ষেত থেকে ছাগল আনাতে যায়। তখন বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে ইব্রাহিম বাড়িতে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকার শোনে মেয়ের মা ক্ষেত থেকে দৌঁড়ে বাড়িতে আসলে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তিতে আমি বাড়ি ফিরে আমার মেয়ে ও স্ত্রীর কাছে ঘটনাটি অবগত হই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, রাতেই ঘটনাস্থল গেলে এর সত্যতা মিলেছে। ভুক্তভোগী ও তার বাবা অভিযোগ দায়ের করার পরপরই মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version