বুধবার, অক্টোবর ১৪

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণায় কৃষি প্রতিবেশ, জলবায়ু, ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব পরিস্থিতির উপর গণমাধ্যমে প্রতিবেদন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক, সুশীল সমাজ ও ভোক্তাদের নিয়ে বেসরকারী সংস্থা বাংলাদেশ রিসোর্চ সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

নেত্রকোণা চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। কর্মশালায় কৃষি প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, মাটির গুণাগুণ ও জমির উর্বরা শক্তি রক্ষা, বৈচিত্রময় ফসলের ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও নেত্রকোণার সমন্বয়কারী মো. অহিদুর রহমান।

কর্মশালায় কৃষি প্রতিবেশ, জলবায়ু পরিবর্তন, মাটির গুণাগুণ ও জমির উর্বরা শক্তি রক্ষা, বৈচিত্রময় ফসলের ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতে গণমাধ্যম কর্মীদেরকে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারক মহলের উপর চাপ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version