Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

জলঢাকায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াদ ইসলাম জলঢাকা

নীলফামারীর জলঢাকায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ই মার্চ ( মঙ্গলবার ) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড ব্রীজেরপাড় গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ও জলঢাকা পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগ ও কৃষক সংগ্রাম পরিষদের উপজেলা শাখার সভাপতি হাসানুর রহমান হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম, সমাজ সেবক শফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড পৌর আওয়ামী নেতা মো: আব্দুস সামাদ ও শ্রী ডালিম চন্দ্র রায়, কৃষক সংগ্রাম পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম লিপু, তাঁতী লীগ জলঢাকা উপজেলা শাখার সদস্য তাহসিনা আক্তার সেমা।
অনুষ্ঠানে পৌরসভার ৫ নং ওয়ার্ড সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এসময় তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড কালি মন্দির কাবা ডালা সুইস গেট সংলগ্ন নলিফের ডাঙ্গার সভাপতি ফুল চরন রায়কে মন্দির সংরক্ষণ করার জন্য নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বৃক্ষ রোপন করেন।

Exit mobile version