Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানে ভোলার চরফ্যাশনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহ করেন।

উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন আখন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেনসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা ভোটার হওয়ার গুরুত্ব আরোপ করে সঠিক নিয়ম মেনে ভোটার হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক যোগে কাজ করার অনুরোধ জানান।

উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, তার বক্তব্যে একজন নাগরিক এর জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভিন্ন সেবাসহ প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Exit mobile version