মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে একাডেমি কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আজ শুক্রবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, উপজেলা  ছাত্রলীগের সভাপতি পলাশ কুমার ঘোষ, ছাত্রনেতা মেহেদী হাসান সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় পাঁচবিবি প্রমিলা ফুটবল একাডেমি ৩-০ গোলে ক্ষেতলাল পাঠানপাড়া প্রমিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version