গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থীদের নিয়ে নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারে ভাষার বই পড়ানো, চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের আয়োজনে সদরের লাবনী সুপার মার্কেটে অবস্থিত নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষার মাসে শিক্ষার্থীদের ভাষার বই পড়া প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এ সময় সাপাহার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার বলেন,বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে আলোকপাত করে অধীক জ্ঞান অর্জনের লক্ষে
ভাষার মাসে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে লাইব্রেরীতে বসে দিবসটি সম্পর্কে জানানো এবং একাডেমিক পড়া লেখার পাশাপাশি বাড়তি সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন। সার্বিক সহযোগিতা করেন নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারের রুপকার আজাদ চৌধুরী।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, ও সকল শিক্ষিকা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version