বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পাখিমারা গ্রামে জুয়া খেলার আসরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদিসহ ৬ জুয়ারিকে আটক করেছে। গতবুধবার ২১শে ফেব্রুয়ারির গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে (ইসলামপুর দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) ডিবি২ এর চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানার নির্দেশে এস আই আবু রায়হান সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। গভীর রাতে ২.৪০ ঘটিকার সময় বকশীগঞ্জ থানাধীন পাখিমারা গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থসহ ৬ জুয়ারিকে আটক করেছে। আটককৃত জুয়ারিরা হচ্ছে মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ রবিজল মিয়া(৩৮), মৃত নাদের হোসেনের ছেলে মোঃ বিল্লাল(৩৬), মোঃ আঃ ওয়াহিদের ছেলে মোঃ নুর ইসলাম (৩৫), মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ ফেরদৌস মিয়া(২৮), মৃত লাল মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৩২), মৃত ওমর আলীর ছেলে মোঃ শুকুর আলী (৪৩) কে জুয়া খেলার সরঞ্জামদিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে (ডিবি ২) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা আমাদেরকে ঘটনাটির সম্পর্কে সত্যতা স্বীকার করে আমাদেরকে জানান, ৬ জন জুয়ারীকে আটক করে বকশীগঞ্জ থানায় সপর্দ করা হয়েছে। যথারীতি নিয়মে তাদের নামে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
ব্রেকিং নিউজ
- আজ ডিমলার শ্রেষ্ঠ সন্তান, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২ তম জন্মবার্ষিকী
- আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
- ঝালকাঠিতে আটক যুবলীগ নেতার জামিন করাতে ২০ বিএনপি নেতার আদালতে এফিডেভিট দাখিল
- তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
- পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর
- বৃষ্টি আসলেই আতংকঃ ভিজে রাত কাটে ৭০ বয়সী মনোয়ায়ার
- সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
- জামালপুরে দোস্ত এইডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ



