রুহুল আমিন,(নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার মাদক কারবারি হলেন লালমনিরহাট হাতিবান্ধার পশ্চিম হলদিবাড়ি পারুলিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড’র বাসিন্দা আবু বক্কর সিদ্দিক এর ছেলে মোহাম্মদ রশিদুল ইসলাম (৩৮)।অভিযানে তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল যাহার মূল্য অনুমান-৭৫,০০০ টাকা।রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার একটি অভিযানিক টীম গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি চর এলাকায় হইতে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় উক্ত আসামির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১১ তারিখ- ১১/০২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version