তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলায় পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ।

এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং ডা. সঞ্জীব মৈতি এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান, জেলা প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শফিকুর রহমান জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে বুদ্ধি প্রতিবন্ধী ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version