রবিবার, সেপ্টেম্বর ২০

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলার ৯টি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় ৫টি অবৈধ ইটভাটা ধ্বংসসহ ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দিনব্যাপি কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদফতরের সহকারী- পরিচালক মো. আবুল মালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পাটকেল বাড়ি ও কাঞ্চনপুর এলাকায় ৫টি ইট ভাটার চিমনী ভেঙ্গে দেয়া হয় এবং ট্রাক্টরের সাহায্যে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে ভাটার মালিকদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৪টি জিগজ্যাগ পদ্ধতির ইট ভাটায় স্থাপিত অবৈধ করাত কল ভেঙ্গে এ সব ভাটা মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল মালেক মিয়াসহ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version