মনিরুজ্জামান খান,গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জোড়া খুনের মামলার পলাতক আসামি হাফিজুর রহমান (৩৯)কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‍্যাব-১৩ । গ্রেফতারকৃত,আসামি হাফিজুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি)সকাল এগারো টায় র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস ব্রিফিং এ এ তথ্য জানানো হয় সাংবাদিকদের,

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সঙ্গে একই গ্রামের হযরত আলী ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে ধান চাষ করেন হযরত আলী আমান।

২০১৬ সালের ১২ নভেম্বর আদালতে মামলার রায় পেয়ে আব্দুল জলিল তার লোকজন নিয়ে ধান কাটতে যান। আগাম ধান কাটার বিষয়টি জানার পর হযরত ড. আলি গোপনে তার পাশের রাইচ মিল থেকে বিদ্যুতের তার পুরো জমি ঘিরে ফেলে। ওই দিন সকালে আব্দুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন পুরুষ ও মহিলা শ্রমিক নিয়ে ধান কাটতে নামলে প্রথমে তসলিম উদ্দিন বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে মর্জিনা খাতুন নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। ধানের জমি ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় ওই রাতেই তসলিম উদ্দিনের চাচা মফিজল হক বাদী  হয়ে সুন্দরগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অপরাধী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজার রহমান পলাতক ছিলেন।

এদিকে, র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্ত হাফিজার রহমানকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত ছিল বলেও জানান ।

পরবর্তীতে আসামি আত্মগোপনে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার যৌথ দল অভিযান পরিচালনা করেন। এসময় কুমিল্লার বুড়িচং থানাধীন ইছাপুর বর্ষা বাজার এলাকা থেকে আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি দীর্ঘদিন আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করে আসছিল। সে হত্যা মামলার পলাতক আসামি হিসেবে স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কমান্ডার আরাফাত ইসলাম, (এনডি), এনইউপি, পিসিজিএম, বিএন অধিনায়ক, র‌্যাব-১৩, রংপুর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version