আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিজ্ঞানমনস্ক জাতি গড়তে বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। এর জন্য বিজ্ঞানের প্রতি ভালবাসা দরকার।শুক্রবার(২৬ জানুয়ারি) বিকেলে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৪৫ তম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানের আলোয় শিক্ষার্থীদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করতে হবে। যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহজাহান হোসেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version