স্টাফ রিপোর্টার:
মাওলানা আব্দুর রশীদ (রঃ) বড়ঘাটী হুজুর স্মৃতি বিজড়িত অষ্টগ্রাম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা বড়ঘাট এর বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিবাগত রাত হাফেজ আতাউর রহমান লস্কর ও হাফেজ সিরাজুল হকের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন শায়খ মাওলানা ফজলুর রহমান খান, মাওলানা মুফতি ওলীউর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আশরাফ আলী, মাওলানা তোফাজ্জুল হোসাইন। এছাড়াও রাত ব্যাপী ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহাব, হাজী নুরুল ইসলাম মাস্টার, হাজী বশির আহমদ চৌধুরী। বক্তারা বলেন শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক অভিভাবকদের সজাগ ও সসচেতন হয়ে ধর্মী শিক্ষায় মনোনিবেশ হতে হবে। এছাড়া সমাজে সকল প্রকার অশ্লিলতা-বেহায়াপনা পরিহার করে সুন্দও সমাজ গড়ার আহবান জানান বক্তারা। উল্লেখ্য, ১৯৯৫ সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রশীদ (রঃ) বড়ঘাটী হুজুরের অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষা সেবায় কাজ করে যাচ্ছে।
ব্রেকিং নিউজ
- মেয়ে ফিরল বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে বাবা গেলেন জেলে!
- কেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে ধর্ষণচেষ্টা, ৯ দিনেও অধরা আসামিরা
- জিআই পণ্য নকশি কাঁথা: বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে জামালপুরে কর্মশালা
- মোহনগঞ্জে পিতৃত্বের অস্বীকৃতি ও নির্যাতন: অবশেষে গ্রেপ্তার ভগ্নিপতি
- কেন্দুয়ায় জমি বিক্রির ফাঁদে ৩০ লাখ টাকা লোপাট: অবশেষে খাঁচায় প্রতারক
- প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
- নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি




