সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে প্রবাসী স্বামীর পরিশ্রমের জমানো ১০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে শহরে পৌর বিপণীতে প্রতিকার চেয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী প্রবাসী স্বামী নবীর হোসেন।

সংবাদ সম্মেলেনে তিনি জানান, ২০১৫ সালে শহরের বাগানবাড়ি এলাকায় নেহারুনের (২২) সাথে ইসলামী শরীয়া মোতাবেক তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাঁরা এক মেয়ের জনক-জননী হন। পরে পরিবারের স্বচ্ছলতার কথা ভেবে জীবিকার সন্ধানে নবীর হোসেন দুবাই পাড়ি জমান। বিদেশ যাওয়ার আগে শহরের বাগানবাড়ির সোনা মিয়ার ছেলে আজমল হোসেন বিলাসের তত্ত¡াবধানে নবীর রেখে যান। বিদেশ যাওয়ার আগে ৩টি অটো গাড়ি সাড়ে ৪ লাখ টাকায় খরিদ করে নেহারুন ও বিলাসের নিকট রেখে যান। দুবাই যাওয়ার পর তিনি তার স্ত্রীর একাউন্টে ৫ লাখ টাকা পাঠান। এভাবে তিনি মোট স্ত্রী ও বিলাসের কাছে ১০ লাখ টাকা পাঠান।

তিনি আরো বলেন, একাপর্যায়ে বিলাস গোপনে তার স্ত্রীর নেহারুনের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে আলাদা সংসার করেছে। কিন্তু নবীর হোসেন ও নেহারুনের মধ্যে ডিভোর্স হয়নি। এখনও তারা অনৈতিকভাবে সংসার করে আসছে। এখন আমার টাকা ও কন্যা সন্তান ফিরে পেতে চাইলে প্রাণনাশের হুমকি দেয় বিলাস। আমি গত কদিন আগে থানায় একটি জিডি করি। তালাক সম্পাদন না করে টাকা মেরে পালিয়ে যাওয়ায় আমি আইনের হস্তক্ষেপ কামনা করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version