রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস এর উদ্যোগে অসহায় দরিদ্র ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পেপুলিয়া উত্তরপাড়া গ্রামে অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রোগ্রাম ম্যানেজার মো. রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা হিসাবরক্ষণ অফিসার আহসান হাবিব সরকার, উপসহকারী কৃষি অফিসার তৌফিক ইমাম, সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গাইবান্ধা ছাড়াও ঢাকা, ফেনী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রংপুর, নীলফামারী এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলাতে মোট ৬,৫০০ কম্বল বিতরণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version