তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বর্ণিল সাজে সজ্জিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আজ শুক্রবার দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হলো ক্রিকেট প্রীতিম্যাচ।

বিকেল আড়াই টার সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সমন্বয়ে এ প্রীতি ম্যাচের আয়োজন করে।
মাদককে না করি,মাদক ছেড়ে মাঠে ফিরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রিকেট প্রীতি ম্যাচ এর আয়োজন করা হয়।

ক্রিকেট প্রীতিম্যাচে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ক্রিকেট দল ও শ্রীমঙ্গল থানা পুলিশের ক্রিকেট দল অংশগ্রহণ করেন।

আজ বিকেল আড়াই টায় ক্রিকেট প্রীতি ম্যাচের শুভ সূচনা হয়। খেলায় টসে জিতে শ্রীমঙ্গল থানা পুলিশ ক্রিকেট দল ব্যাটিং এর সিদ্ধান্ত নেন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার ওসি বিমান ভূষন রায়, উপজেলা সহকারী অফিসার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: জয়নাল আবেদীন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সুনামগঞ্জের সাল্লা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মো:আনিসুর রহমান, রাজনগর থানার ওসি আব্দুস ছালেক, মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম, কমলগঞ্জ থানার ওসি মো: মোঃ ফজলে এলাহি সহ প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version