Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বকশীগঞ্জে মনসুর ক্যাডেট কোচিং এর শুভ উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠান পালিত

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জে নতুন আঙ্গিকে মনসুর ক্যাডেট কোচিং (বকশীগঞ্জ শাখায়) আজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হল।
(৯ জানুয়ারি) মঙ্গলবার বেলা তিনটায় উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন খান, প্রধান অতিথির দায়িত্বে ছিলেন মোঃ আবুল মনসুর (সহযোগী অধ্যাপক অবসরপ্রাপ্ত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ)। বিশেষ অতিথি ছিলেন, বকশীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর, হারুন অর রশিদ(সহকারী অধ্যাপক ইংরেজি খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ), মোঃ আমিনুল ইসলাম (প্রধান শিক্ষক টিকরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আশরাফ আলী (অভিভাবক), মীর্জা আমীর (পরিচালক বকশীগঞ্জ ক্যাডেট একাডেমী), অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, এনামুল হক পারভেজ (সহকারি শিক্ষক ইংরেজি বকশীগঞ্জ ক্যাডেট একাডেমী)। অনুষ্ঠানটিতে সবাই একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

Exit mobile version