নিজস্ব প্রতিবেদক:

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় আসন ১৫৯, নেত্রকোনা -৩ (কেন্দুয়া, আটপাড়া)। কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্জু মিয়া তার সমর্থকদের রামদা কিরিচ নিয়া প্রস্তুত থাকতে বলেছেন এতে ভোটারদের মনে আতঙ্ক বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার প্রার্থী অসীম কুমার উকিলের পক্ষ থেকে গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভায় দলের নেতাকর্মী সবাইকে রামদা, কিরিচসহ আগামীকাল থেকে পাহাড়া বসানোর নির্দেশ দেন। এই সময়ে তিনি তার পকেটে থাকা কিরিচ বের করে উপস্থিত সবাইকে দেখান।তিনি নিজেও আগামীকাল থেকে অস্ত্রসহ অবস্থান নেয়ার ঘোষণা দেন।তার এই ঘোষণায় ভোটারদের মাঝে চরম আতংক বিরাজ করছে। সন্জুর বিরুদ্ধে এলাকায় মাদক ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এলাকাবাসী অবিলম্বে সন্ত্রাসী সন্জুকে গ্রেফতারের দাবী জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version