সোমবার, সেপ্টেম্বর ২১

দেওয়ান রানা,মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের গণসংযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের চেয়ারম্যান জনাব’ সাজ্জাদুল হাসান।

উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান ( রতন), নেত্রকোনা মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান (শেফালী) মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সহ -সভাপতি ইফতেখারুল আলম চৌধুরী( আজাদ), ও সাধারণ সম্পাদক আব্দুর হান্নান তালুকদার (শামীম),

সাজ্জাদুল হাসান বলেন, আমি গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের মানুষের কাছে প্রথমবার আসেনি কিছুদিন আগেও এস জিএফ কর্তৃক হতদরিদ্র দুইশত’র উপরে মহিলাদের মাঝে নয় হাজার করে টাকা বিতরণ করে গিয়েছি। যাতে করে হতদরিদ্র মহিলারা হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনা ৪ আসনে আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন আমি দীর্ঘদিন সততার সাথে রাষ্ট্র পরিচালনার কাজে কাজ করেছি এবং আমার বাকি জীবনটুকু মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরির মানুষদের জন্য কাজ করে যেতে চাই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাথে সাথে নেত্রকোনা ৪ আসনেও যেন তার অংশীদার হয় কে বলে তিনি নৌকা মার্কায় ভোট চান।

উক্ত দুই ইউনিয়নের হাজারো নেতা কর্মীরা সাজ্জাদুল হাসানকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার আশ্বস্ত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version