সোমবার, সেপ্টেম্বর ২১

ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী শহীদ শামস উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে।

সোমবার(০১ জানুয়ারি, ২০২৪ খ্রি.) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো.বাবুল আকতার এ-র সভাপতিত্বে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়।

সহকারি শিক্ষক মো.ইকবাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.আব্দুল আলীম,সহ সভাপতি মাসুদ খাঁন,সহকারি শিক্ষক মো.জুবায়ের রহমান প্রমূখ।

এসময় প্রাক(শিশু শ্রেনী)সহ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে বিদ্যালয় চত্বরে মেতে উঠে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version