মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার কাকচিড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সুলতা নাদিরা এর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি ) বিকালে কাকচিড়া বাজারে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি ফারজানা সবুর রুমকী।

এসময় নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান উপস্থিত বক্তারা।

উক্ত পথসভায় বিশেষ অতিথি ছিলেন সুলতানা নাদিরার বড় কন্যা বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি, তিনি তার বক্তব্যে তার পিতা প্রায়ত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর স্মৃতিচারণ তুলে ধরে জনগণের পাশে থেকে তার পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবেন বলে আশা ব্যক্ত করেন।

আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন দাদু ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড,জাবির হোসেন ও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নাদিম, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,উক্ত পথসভার সঞ্চলনায় ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version