মো.ফখর উদ্দিন,আনোয়ারা প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব চৌধুরী টিপু গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট এলাকায় তিনি এ গণসংযোগ করেন।

গণসংযোগ কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচারণার শুরু থেকেই আমি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি । আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে প্রার্থী নির্বাচিত হবে আমরা তাঁকে গ্রহণ করে নিবো।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, আলী আকবর, আনোয়ারা উপজেলা জাপা’র সভাপতি মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি মোঃ মোরশেদ মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ, দক্ষিণ জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মোঃ সুমন, সদস্য সচিব মোঃ ইমরান, জহিরুল ইসলাম, আনিসুল ইসলাম , চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব রোপেশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version