স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া – বসুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ক্লীন ইমেজের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের শ্রীশ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ধামে মতবিনিময় ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শ্রীশ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ধাম কর্তৃপক্ষ এ মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করে।
শ্রীশ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ ধামের দায়িত্বরত শ্রী দেব গৌড় দাস ব্রহ্মচারী ও ড. মুক্তি দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর-৪ আসনের নৌকার মার্কার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল।

এ সময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ও সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক হোসেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমীরণ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফি কামালসহ সুন্দলী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধামের ভক্তবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version