ঝালকাঠির নলছিটিতে শারীরিকভাবে নাজুক ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নজরুল ইসলামের সভাপতিত্বে কোডেকের সহকারী পরিচালক মো.রাশেদুর রেজা,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোন্দকার মজিবর রহমান, সমৃদ্ধ কর্মসূচির প্রকল্প সম্বনয়ক রুহুল আমিন হাওলাদার,কোডেকের নলছিটি শাখা ব্যবস্থাপক মো.জাবেদ,সমৃদ্ধ কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version