Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

হরতাল সমর্থনে নাগরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ৭

ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফলে নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু’র নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি মিছিল নাগরপুর সদর বাজার, বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল আরিচা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিল হতে গ্রেফতারকৃত নেতারা হলো উপজেলা যুবদল সদস্য জি.এস সাদিকুর রহমান বাদল, মোহাম্মদ শরিফুল হক সবুজ, মো. রাকিবুল ইসলাম রাগবির, মোহাম্মদ সেলিম মিয়া, ভাদ্রা ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ জাহিদ মিয়া, মো. আলী হোসেন সহ মোট ৭ জনকে আটক করে নাগরপুর থানা পুলিশ। কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক সংক্রান্ত তথ্য প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।।

Exit mobile version