শুক্রবার, সেপ্টেম্বর ১৮

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জিসান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই শিশুকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। মৃত শিশু জিসান গুজিরকোণা গ্রামের জসিম মিয়ার ছেলে।

শিশুর জিসানের বাবা জসিম মিয়া জানান,জিসানের মা গর্ভবতী। অসুস্থ থাকায় শুয়ে ছিলো ঘরে। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে জিসানকে বাড়িতে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় খেঁাজাখুঁজি করেন তিনি। অনেক খেঁাজাখুঁজি পরও কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে গেলে পানিতে জিসানের পায়ের জুতা ভাসতে দেখে পানির নিচে নেমে খেঁাজ করলে সেখান থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হান্নান মিয়া জানান,সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা পরিবারের লোকজনের। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version