বুধবার, সেপ্টেম্বর ১৬

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ কহিনূর খাতুন(৪০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কহিনূর যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিহর নগর ইউনিয়নের মদনপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাদ্দাম হোসেন, এসআই মোঃ নুর ইসলাম, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গতকাল বিকালে যশোর কোতয়ালী থানার নতুনহাট বাজারের জননী ডেন্টাল কেয়ার দোকানের সামনে নতুনহাট বাজার টু তেঘরিয়া গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী কহিনূর খাতুনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৬০ হাজার টাকা।
এ সংক্রান্ত বিষয়ে এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version