কেরানীগঞ্জে একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানাটি দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর পলাশপুর এলাকায় অবস্থিত। রাত ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি জানান, কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিংয়ের একটি টিনশেড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version