মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে চার মামলায় তাঁদের মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রবিবার দুপুরে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনায় এই জরিমানা করেন নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী।

অভিযান সূত্রে জানা গেছে,বেশি দামে পেঁয়াজ বিক্রি,মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে মেসার্স দুলাল চন্দ্র পাল নামের এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা,মেসার্স মতিন্দ্র চন্দ্র পালকে পাঁচ হাজার,গোপাল পালকে দুই হাজার ও হাফিজ ভান্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী বলেন,আজ দুপুরে দুর্গাপুর পৌরসভার মেছুয়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় চার পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী আকবর,দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version