শুক্রবার, সেপ্টেম্বর ১৮

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরে মধ্যরাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘এইচ এ প্লাস পরিবহন’ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে বাসটির অনেকাংশ।

সোমবার দিবাগত রাত (৫ ডিসেম্বর) দুইটার দিকে দিনাজপুর জেলার মির্জাপুর এলাকাস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা ও ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভান।

দিনাজপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version