(নোয়াখালী -প্রতিনিধি:মোহাম্মদ শহিদ)

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আজ দুপুর ১টার সময় কবির হাট উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর নেতৃত্বে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ফাতিমা সুলতানার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আঃলীগের সাবেক সহসভাপতি ডাক্তার একে এম জাফর উল্ল্যা, কবির হাট পৌরসভার সাবেক মেয়র আলা বক্স তাহের টিটু,পৌর আঃলীগের সভাপতি রতন, বাটইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজান , ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবী সহ প্রমুখ

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতাকর্মীরা এসে ঝড়ো হোন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও ওবায়দুল কাদের এর নামে স্লোগান দিয়ে এক আনন্দঘন মুহুর্তে পরিণত হয় উপজেলা পরিষদ চত্বর।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version