রবিবার, অক্টোবর ৪

মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে পিতা (৪১) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। অন্যদিকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার নির্দেশও দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় এ রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি হতে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসার সময় সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার দিকে গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারি বাগানে জনশূন্য এলাকায় বাবা তার মেয়েকে ধর্ষণ করে। মেয়ে বাড়িতে এসে তার মাকে এ ঘটনা বললে তার মা পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা করে। ২০২২ সালে ১৯ মে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৪ নভেম্বর দশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করা হয়। গত মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে ধর্ষণের শিকার মেয়ের বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে আসামি উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version